|
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ বৃহস্পতিবার রাতে রিজভীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে কুড়িগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়ায় মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও জেলার অন্য উপজেলার নেতা কর্মীরাও বিচ্ছিন্নভাবে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার জেলা বিএনপির পক্ষ থেকে শহর ব্যাপী মিষ্টি বিতরণ করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। সাইদ আহমেদ বাবুর উদ্যোগে ঘোষপাড়ায় মিষ্টি বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ওমর ফারুক, আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম মানু, অ্যাডভোকেট আশরাফ আলী, ইদ্রিস আলী, রেজাউল করিম রেজা, আবু দারদা হেলাল, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আল হোসাইনুজ্জামান, যুবদলের মাসুদ রানা বাবু, শ্রমিক দলের আজিজুল হক ও রিজন সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি প্রমূখ। মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
