|
দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মেহেদী হাসান রিয়াদ,কুমিল্লা
|
![]() দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সোস্যাল মিডিয়া বেইজড সামাজিক সংগঠন ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে আজ ২১ আগস্ট (শুক্রবার) সকাল ৯:০০ টায় উপজেলার ছোট আলমপুর এলাকার জসিমের দোকানের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেবিদ্বার মুভমেন্ট-এর প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান নাহিদ-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নারীদের মাঝেও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। ![]() দেবিদ্বারে ‘দেবিদ্বার মুভমেন্ট’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্মসূচিতে দেবিদ্বার মুভমেন্ট-এর প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান নাহিদ বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমাদের নারীদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে কৃষিজ ও ফলজ বৃক্ষ রোপণ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। একটি সবুজ ও সুরক্ষামুক্ত দেবিদ্বার গড়ে তুলতে দেবিদ্বার মুভমেন্ট আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
