ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 August, 2026, 1:02 PM

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলে খেলেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এরপর থেকেই ‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম। তাদের বড় দুই ভাই গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসির ইন্টার মায়ামির। সেই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতেও জড়ান কুইন সুলিভান। ওই সময় কুইনের মাথার পেছন দিকে চড় মারেন মেসি। যে কারণে ইন্টার মায়ামির অধিনায়ককে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। ডেইলি মেইল-এর প্রতিবেদন।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ঘটে আরেকটি হাতাহাতির ঘটনা। যেখানে সম্পৃক্ত থাকায় আরেক সুলিভান ভাই কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়। একই পরিণতি হয়েছিল মায়ামির ইয়ানিক ব্রাইটেরও।

মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচের দুটি ঘটনার জন্য মেসি এবং তার ক্লাব সতীর্থ ইয়ান ফ্রেকে জরিমানা করা হয়েছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি। ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে মৃদু চড় দেন মেসি। ওই ম্যাচেই নিজের বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে বলের বাইরে সংঘর্ষের ঘটনায় দুটি লাল কার্ডও দেখানো হয়। মায়ামির ইয়ানিক ব্রাইট ও কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে শুক্রবার কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভান সুলিভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। বুধবার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ফাউলের প্রভাব বাড়িয়ে দেখানোর অভিযোগে তাকে জরিমানা করা হয়।

সূত্র: ডেইলি মেইল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status