ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
বেলকুচিতে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা
মো: সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Saturday, 22 August, 2026, 2:03 PM

বেলকুচিতে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা

বেলকুচিতে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বেলকুচি প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সাবেক সেক্রেটারি অধ্যাপক মাওলানা গোলাম আযম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, বেলকুচি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন ভূঁইয়া, বেলকুচি পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারি ডা. সেরাজুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলা সভাপতি আরিয়ান ইসমাইলসহ উভয় দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বেলকুচিকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই সামাজিক শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত না করে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে এলাকার সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বেলকুচির আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার বিষয়ে নেতৃবৃন্দ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status