ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
কক্সবাজারের স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 August, 2026, 12:51 PM

কক্সবাজারের স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা

কক্সবাজারের স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় জানালার কাচ ভেঙে বাসে যাত্রীদের নিরাপদে বের করে আনেন স্থানীয়রা।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে আইকন পরিবহনের বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া। 

তিনি বলেন, এতে কেউ হতাহত হননি এবং একই সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়।

তবে যাত্রীদের বরাত দিয়ে রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, “গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেল্পার যাত্রীদের জানায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক।”

প্রথমে পোড়া গন্ধ ও পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

সারজেন্ট পারভেজ বলেন, “আমরাও কাছাকাছি থাকায় খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাই।

রামুর কলঘর বাজারের ব্যবসায়ী সুজন চক্রবর্তী বলেন, গাড়ির ভেতরে আগুন লাগায় ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে পারছিলেন না যাত্রীরা। স্থানীয়রা জানালার গ্লাস ভেঙে তাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, “যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status