|
আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন
নতুন সময় ডেস্ক
|
![]() আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন পর্দায় তাদের বোঝাপড়া ও স্বাভাবিক অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সেই চমৎকার সম্পর্কের ওপর আস্থা রেখেই নির্মাতা ইমরাউল রাফাত আরও একবার এই জুটিকে নিয়ে ভালোবাসা ও অনুভূতির এক নতুন ক্যানভাস তৈরি করেছেন। ভালোবাসার ভিন্নধর্মী গল্পে বরাবরই নজর কেড়েছেন নীহা। গল্প নির্বাচনে নিজের মেধা ও রুচির পরিচয় দিয়ে ইতোপূর্বে কুড়িয়েছেন ইতিবাচক সাড়া। চিত্রনাট্যের চমৎকার বুনন আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় এবার তিনি যুক্ত হয়েছেন ‘মনের মতো মন’ নাটকে। ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। নাটকটিতে ইয়াশ-নীহা জুটির পাশাপাশি দেশের একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পীকে দেখা যাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
