|
সাতক্ষীরায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু এ সময় শিশুটির শরীরে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান তারা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিছানার তোশকের নিচে একটি কালাচ সাপ দেখতে পাওয়া যায়। পরিবারের সদস্যরা প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তিনি বাড়িতে না থাকায় এবং অবস্থার অবনতি হলে দ্রুত শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। সাপে কামড়ানোর পর হাসপাতালে আনতে যথেষ্ট সময় লেগেছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় শিশুটির মৃত্যু হয়। কালিগঞ্জ থানা ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন। কালিগঞ্জ থানা ওসি ঘটনা নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
