|
মাদকমুক্ত সমাজ গড়তে রাঙ্গামাটিতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() মাদকমুক্ত সমাজ গড়তে রাঙ্গামাটিতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানাধীন আসামবস্তি ব্রাহ্মণটিলা এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।মাদকবিরোধী র্যালিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি আসামবস্তি ব্রাহ্মণটিলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বার্তা ছড়িয়ে দেয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদককে না বলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার আহ্বান জানান।র্যালি শেষে আয়োজিত সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো এলাকায় মাদক বিক্রি বা সেবনের ঘটনা নজরে এলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে হবে। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ সদস্য, সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত রাঙ্গামাটি গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
