|
এসএসসির ফল খারাপ হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহনন
নতুন সময় প্রতিনিধি
|
![]() এসএসসির ফল খারাপ হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহনন নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর ঘরে প্রবেশ করেন। সিলিং ফ্যানের সাথে মায়ের শাড়ি গলায় পেচিয়ে ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের প্রতি মানসিক সহায়তা ও পরিবারের সদস্যদের আরও বেশি নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
