|
এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
নতুন সময় ডেস্ক
|
![]() এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক সাধকের বেশে বিভিন্ন ধরনের প্রতারণাকাণ্ডের অভিযোগে অতীতে অনেক ভণ্ড সাধুর নাম সংবাদমাধ্যমে এসেছে। বিশেষ করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নারী ও শিশুদের হয়রানি কিংবা প্রতারণার শিকার করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এবার এমনই এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটাগরিকদের একাংশ ওই সাধুর নাম দিয়েছেন ‘লিপ কিস বাবা’। ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটাগরিকদের অনেকের অভিযোগ, কাপড় দিয়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। একই সঙ্গে অনেকে প্রশ্ন তুলেছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ কেন দেখা যায় না? তবে ওই সাধুর কয়েকজন অনুসারীর দাবি, এটি নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের কোনো আচার হতে পারে। যদিও ভিডিওতে ঠিক কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা নিয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই ‘লিপ কিস বাবা’ নামটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে নেটদুনিয়ায়। সূত্র: আনন্দবাজার |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
