|
৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান
নতুন সময় ডেস্ক
|
![]() ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান এই জয়টি পাকিস্তানের জন্য বিশেষ। কেননা, এই জয়ে তিন বছর পর দেশের বাইরে টেস্ট ম্যাচ জিতলো পাকিস্তান। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের টানা তৃতীয় টেস্ট সিরিজও একই ব্যবধানে ড্র হলো। আর দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হিসেবে এটিই বাবর আজমের প্রথম সিরিজ। আগের দিনের শেষ বিকালেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল পাকিস্তানের বোলাররা। চতুর্থ দিনের শুরুতে তাদের লক্ষ্য ছিল দ্রুত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়া। সেই কাজটিই করেন আলি উসমান। দিনের প্রথম ওভারেই কেমার রোচকে বোল্ড করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন তিনি। এরপর জাস্টিন গ্রিভস মোহাম্মদ আলিকে আক্রমণ করতে গিয়ে নিজের স্টাম্পেই বল লাগিয়ে আউট হন। ফিল্ডিংয়ের সময় রানআউট করতে গিয়ে চোট পাওয়া ব্র্যান্ডন কিং ব্যাট করতে পারেননি। ফলে স্বাগতিকরা নির্ভর করে শেষ জুটির ওপরই। শামার জোসেফ কয়েকটি বাউন্ডারি হাঁকালেও শেষ পর্যন্ত আলি উসমানের বলেই ক্যাচ তুলে দেন। আলি উসমান ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৭৪ রানে অলআউট করেন। ৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা সতর্ক ছিল পাকিস্তান। ইমাম-উল-হক দ্রুত জেইডেন সিলসের বলে আউট হলেও রান তোলার গতি থামেনি। এরপর আজান আওয়াইসও উইকেট হারান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
