ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
মরক্কোকে বিশ্বকাপ আয়োজক থেকে বাদ দিতে স্প্যানিশ পার্লামেন্টে প্রস্তাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 August, 2026, 10:10 AM

মরক্কোকে বিশ্বকাপ আয়োজক থেকে বাদ দিতে স্প্যানিশ পার্লামেন্টে প্রস্তাব

মরক্কোকে বিশ্বকাপ আয়োজক থেকে বাদ দিতে স্প্যানিশ পার্লামেন্টে প্রস্তাব

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক থেকে মরক্কোকে বাদ দিতে স্পেনের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছে দেশটির বামপন্থি জোট সুমার। দেশটির স্পেন-মরক্কো সীমান্তে সাম্প্রতিক অনুপ্রবেশের ঘটনার জেরে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম দৈনিক ‘এল মুন্দো’র প্রতিবেদন অনুযায়ী, সুমার জোটের অন্তর্ভুক্ত দল ‘ইজকিয়ারদা উনিদা’র (ইউনাইটেড লেফট) তিন সংসদ সদস্য এবং সংসদীয় দলের একজন আইনপ্রণেতাও এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

জোটের পক্ষ থেকে স্পেন সরকারের প্রতি আবেদন জানানো হয়, তারা যেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা), স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং পর্তুগাল সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। ওই চিঠিতে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের সিদ্ধান্তের ‘বিশেষ মূল্যায়ন ও পর্যালোচনা’ করার দাবি তুলতে বলা হয়।

প্রস্তাবে বলা হয়, একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে বিপুল সরকারি সম্পদ, রাষ্ট্রীয় নিশ্চয়তা এবং অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হয়। পাশাপাশি এটি আন্তর্জাতিক অঙ্গনে আয়োজক দেশগুলোর ভাবমূর্তির সঙ্গেও সরাসরি যুক্ত। তাই আয়োজক প্রতিটি দেশকে অবশ্যই মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং গণতান্ত্রিক মূলনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, যা সরকারি ক্ষমতার মূল চালিকাশক্তি হওয়া উচিত।

প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত ছিল, সম্প্রতি স্পেনের সেউতা সীমান্তে ঘটে যাওয়া ঘটনা এবং বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত মানবাধিকারের দায়বদ্ধতা মূল্যায়ন করা। একইসঙ্গে আয়োজক যেকোনো দেশের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিশ্রুতি বা মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর’ প্রমাণ মিললে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়।

এর আগে পর্তুগালের রাজনৈতিক দল ‘লিভরে’-ও দেশটির সরকার ও ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি দেয়। চিঠিতে দলটি স্পেন ও পর্তুগালের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে মরক্কোর অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status