|
হামজা-শমিতদের পর আরেক প্রবাসী ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() হামজা-শমিতদের পর আরেক প্রবাসী ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ সোমবার বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তার মতে, চার-পাঁচ দিনের মধ্যে অ্যাডাম বাংলাদেশে এসে জাতীয় অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে।’ মায়ের দিক থেকে আব্বাসের শিকড় বাংলাদেশে। তার মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। ফুটবলে আব্বাস প্রথম পাঠ নেন ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে। পরে যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে। আব্বাস হবেন বাংলাদেশ ফুটবলে এক দুর্লভ সংযোজন। তাকে বলা হয় ফুটবলের এক সম্পূর্ণ প্যাকেজ। গতি, ড্রিবল এবং গোল করার সহজাত দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
