ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জীবনী ও সাহিত্যকর্ম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 4:18 PM

পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জীবনী ও সাহিত্যকর্ম

পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জীবনী ও সাহিত্যকর্ম

মহীয়সী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর জীবনী ও সাহিত্যকর্ম পাঠ্যপুস্তুকে অন্তর্ভুক্ত হচ্ছে।  শিক্ষা মন্ত্রী বরাবরে এব্যাপারে ডিও লেটার দেন কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদ সদস্য জননেতা মনিরুল হক চৌধুরী এমপি।

যার পরিপ্রেক্ষিতে  শিক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য গত ২১ জুলাই ২০২৬ শিক্ষা মন্ত্রনলায়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানা স্বক্ষরিত ২০-৬৪৬ স্মারকে  জাতীয়  শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ১৮৭৩ সালে কুমিল্লায় নারী শিক্ষা প্রসারের লক্ষে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন। যা এখন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় হিসেবে বহুল পরিচিত। 
১৮৭৭ সালে প্রথম মুসলিম নারী হিসেবে  তার রচিত 'রূপজালাল' কাব্যগ্রন্হ প্রকাশিত হয়। শিক্ষা সাহিত্য প্রসার ছাড়াও সমাজসেবা ও জনকল্যান অসংখ্য অবদান রয়েছে এই মহীয়সী নারীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status