|
একুশে বইমেলায় প্রকাশিত হলো ‘আনলকিং লিডারশিপ: দ্যা ভলান্টিয়ারিং জার্নি’
নতুন সময় প্রতিবেদক
|
![]() একুশে বইমেলায় প্রকাশিত হলো ‘আনলকিং লিডারশিপ: দ্যা ভলান্টিয়ারিং জার্নি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রেসের এডিটোরিয়াল বোর্ডের কনভেনার, অধ্যাপক এ. এম. এম. হামিদুর রহমান। এছাড়া ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রেসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন লেখক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র একাডেমিক যোগ্যতা একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ সফলতা নিশ্চিত করতে পারে না। সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে দক্ষ, দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম, স্বেচ্ছাসেবা এবং বাস্তবমুখী দক্ষতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য বক্তারাও বইটির বিষয়বস্তু ও প্রাসঙ্গিকতার প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মের জন্য এর গুরুত্ব তুলে ধরেন। লেখক বলেন, বইটি মূলত তরুণ প্রজন্ম, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকদের জন্য একটি বাস্তব অভিজ্ঞতাভিত্তিক ব্যবহারিক নির্দেশিকা হিসেবে রচিত হয়েছে। এতে সহশিক্ষা কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্লাব কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, আচরণ ও নৈতিকতা, সময় ব্যবস্থাপনা, ব্যক্তিত্ব উন্নয়ন, যোগাযোগ দক্ষতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি এতে বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং বিভিন্ন সফল স্বেচ্ছাসেবী উদ্যোগ, কমিউনিটি সার্ভিস ও নেতৃত্বমূলক কার্যক্রমের উদাহরণও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকাশক সূত্রে জানা যায়, বইটি তরুণদের ইতিবাচক আচরণ, দায়িত্বশীল নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে এবং ব্যক্তি ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থী, ক্লাব কর্মী, এবং তরুণ স্বেচ্ছাসেবীদের জন্য বইটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। লেখক দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সহশিক্ষা কার্যক্রম এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত। তার অভিজ্ঞতার আলোকে বইটিতে তরুণদের জন্য বাস্তবসম্মত দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। বইটি পরিবেশনায় রয়েছে মাতৃভাষা প্রকাশ। বইটির প্রচ্ছদ নির্মাণ করেছেন ডিআইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার গোলাম হাদী রিমন। বইটি অমর একুশে বইমেলা ২০২৬-এ মাতৃভাষা প্রকাশের স্টল নম্বর ৬০৯-৬১৩-এ পাওয়া যাবে। এছাড়া অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম ৎড়শড়সধৎর.পড়স, ফঁৎনধৎংযড়ঢ়.পড়স এবং ঢ়ৎড়ঃযড়সধ.পড়স-এও বইটি পাওয়া যাবে। প্রকাশক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বইটি তরুণদের নেতৃত্ব বিকাশ, মানবিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সস্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে এবং ব্যক্তি ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
