ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ১৭ চৈত্র ১৪৩২
বইমেলা পেছানোর দাবিতে প্রকাশকদের সাংবাদিক সম্মেলন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 4:50 PM

বইমেলা পেছানোর দাবিতে প্রকাশকদের সাংবাদিক সম্মেলন

বইমেলা পেছানোর দাবিতে প্রকাশকদের সাংবাদিক সম্মেলন

প্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষায় পবিত্র ঈদুল ফিতরের পর ‘অমর একুশে বইমেলা ২০২৬’ আয়োজনের দাবিতে সরব হয়েছেন দেশের সৃজনশীল প্রকাশকেরা। মেলার সময়সূচি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ও সংকট নিরসনে চার দফা দাবি তুলে ধরে সোমবার সাংবাদিক সম্মেলন করেছেন তারা। এ সময় অবিলম্বে সিদ্ধান্ত নিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপও কামনা করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর আয়োজন ও সময়সীমা নির্ধারণ নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা প্রকাশনা শিল্পকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করলে পাঠকসমাগম, বই বিক্রি ও সামগ্রিক ব্যবস্থাপনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও জানান, বইমেলার সময় পরিবর্তনের দাবি কোনো বিচ্ছিন্ন বা স্বার্থান্বেষী গোষ্ঠীর নয়। বরং দেশের ২৬২ জন সৃজনশীল প্রকাশকের স্বাক্ষরিত একটি আবেদনপত্রে ঈদের পর বইমেলা আয়োজনের পক্ষে জোরালো দাবি জানানো হয়েছে। প্রকাশকদের মধ্যে যে অভূতপূর্ব ঐকমত্য তৈরি হয়েছে, তা বর্তমান বাস্তবতা ও শিল্পের গভীর সংকটেরই প্রতিফলন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বইমেলা শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, এটি দেশের প্রকাশনা শিল্পের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। সময়মতো প্রস্তুতি, পর্যাপ্ত পাঠক উপস্থিতি এবং স্বাভাবিক বিক্রির পরিবেশ না থাকলে অনেক প্রকাশনা প্রতিষ্ঠান টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।

এ অবস্থায় সৃজনশীল প্রকাশকবৃন্দ আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২৬’ পবিত্র ঈদুল ফিতরের পরে আয়োজনসহ চার দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status