ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
জামালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত
​মোহাম্মদ বিজয়, জামালপুর
প্রকাশ: Sunday, 12 July, 2026, 6:18 PM

জামালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত

জামালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত

"তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ​প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামালপুর সদর আসনের  সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ।​ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন , ​সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানের ​সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। সঞ্চলনা করেন জেলা পরিবার পরিকল্পনা অফিসার মাজেদুর রহমান। 

আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন, পরিকল্পিত পরিবার গঠন এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ জোর দেন। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীই এখন তরুণ প্রজন্ম। তাদের সঠিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার মাধ্যমেই দেশের জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে রূপান্তর করা সম্ভব। মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবার পরিধি আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানের শেষ পর্বে, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

​উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status