|
দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনারগাঁওয়ের বি.আর বিলকিস
নতুন সময় প্রতিনিধি
|
![]() দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনারগাঁওয়ের বি.আর বিলকিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন| শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়। এর আগে তিনি ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা প্রধান শিক্ষক ও ৪ বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানভাবে এ পদক প্রদান করবেন। এ ব্যাপারে বি.আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা,ভালবাসা ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
