|
নাটোরে নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নাটোরে নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে। পুলিশ ও এলাকাবাসীর জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা পুলিশ উপস্থিত রয়েছে, মৃত শিশুটির পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনার বিষয়ে নলডাঙ্গা থানা অবগত রয়েছে। এই ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পরিসংখ্যান কি বলছে? সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা হারবে নাকি জিতবে ?
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্ব নয়, চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে
বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের ৩ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
প্রজ্ঞাপনের ৬ মাস পরও ১০ম গ্রেডে বেতন পাচ্ছে না প্রাথমিকের প্রধান শিক্ষকেরা: আন্দোলনের আল্টিমেটাম
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
