|
চরভদ্রাসন বাজারে ১২ কেজি ওজনের পদ্মার পাঙ্গাস, বিক্রি হলো ১৪ হাজার ৫০০ টাকায়
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসন বাজারে ১২ কেজি ওজনের পদ্মার পাঙ্গাস, বিক্রি হলো ১৪ হাজার ৫০০ টাকায় স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। পরে সেটি চরভদ্রাসন বাজারে নিয়ে আসা হলে মাছটি দেখতে ভিড় করেন ক্রেতা ও উৎসুক মানুষ। আকার ও ওজনের কারণে মাছটি বাজারের অন্যতম আকর্ষণে পরিণত হয়। মাছ ব্যবসায়ীরা জানান, পদ্মার বড় আকৃতির পাঙ্গাস মাছ বর্তমানে খুব একটা পাওয়া যায় না। তাই এমন মাছ বাজারে এলে ক্রেতাদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। শেষ পর্যন্ত ১২ কেজি ওজনের মাছটি ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। ক্রেতারা জানান, পদ্মার মাছের স্বাদ ও গুণগত মান অন্য মাছের তুলনায় আলাদা হওয়ায় দাম কিছুটা বেশি হলেও এমন মাছ কিনতে আগ্রহী থাকেন অনেকেই। স্থানীয় ব্যবসায়ীদের আশা, পদ্মায় মাছের উৎপাদন বৃদ্ধি পেলে জেলে যেমন ন্যায্যমূল্য পাবেন, তেমনি বাজারেও দেশীয় মাছের সরবরাহ বাড়বে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
