|
দামুড়হুদায় নিখোঁজের ১০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় নিখোঁজের ১০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার সে দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয় সূত্র জানায়, সকালে চাচাদের সঙ্গে বিলে মাছ ধরতে যান সাইম। এক পর্যায়ে সে পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যান।সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।পরে স্থানীয়রা কলাগাছসহ বিভিন্ন উপকরণ নিয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।পরে খুলনা থেকে আসা ডুবুরিদল বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সাইমের মরদেহ উদ্ধার করা হয়।সাইমের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি সবাইকে পানি ও আগুনের মতো ঝুঁকিপূর্ণ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
