|
দীঘিনালার বন্যাদুর্গত ২,৫০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালার বন্যাদুর্গত ২,৫০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ শুক্রবার (১০-জুলাই-২৬) দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উপস্থিত থেকে দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু), স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
