|
মিশর ম্যাচে আর্জেন্টিনার একাদশে কী পরিবর্তন আসছে?
নতুন সময় ডেস্ক
|
![]() মিশর ম্যাচে আর্জেন্টিনার একাদশে কী পরিবর্তন আসছে? কেপ ভের্দের বিপক্ষে জয় পেলেও দলের পারফরম্যান্সে বেশ কিছু ঘাটতি দেখেছেন স্ক্যালোনি। বিশেষ করে বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারার বিষয়টি নিয়ে তিনি সন্তুষ্ট নন। তাই মিশরের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনছেন এই আর্জেন্টাইন কোচ। লক্ষ্য, দলের গতি বাড়ানো এবং ৩৯ বছর বয়সি লিওনেল মেসির ওপর থেকে কিছুটা দায়িত্ব কমিয়ে আনা। অনুশীলনের আগে ও পরে খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন স্ক্যালোনি। মেসি, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস ওতামেন্দির সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় তাকে। পরে সেই আলোচনায় যোগ দেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। রক্ষণভাগে ফাকুন্দো মেদিনার বদলে ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তালিয়াফিকো। কেপ ভের্দের বিপক্ষে মেদিনার পায়ে টান ধরায় ঝুঁকি নিতে চাইছেন না স্ক্যালোনি। মাঝমাঠে থিয়াগো আলমাদার জায়গায় খেলতে পারেন পারেদেস। এতে ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে নিয়ে আর্জেন্টিনার পরিচিত মিডফিল্ড কম্বিনেশন আবার দেখা যাবে। আক্রমণভাগে লাউতারো মার্তিনেজের পরিবর্তে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। চোট কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড বল হারানোর পর প্রতিপক্ষের ওপর দ্রুত চাপ তৈরি করতে বেশি কার্যকর বলে মনে করছে কোচিং স্টাফ। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ এমি মার্তিনেজ, নাহুয়েল মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
