ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
চরভদ্রাসনে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 7:39 PM

চরভদ্রাসনে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

চরভদ্রাসনে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় রাকিব মন্ডল (২১) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাকিব মন্ডল উপজেলার বালিয়াডাঙ্গী (হিন্দু) গ্রামের বাসিন্দা। তাঁর পিতা লিয়াকত মন্ডল।

আদালতের রায়ে রাকিব মন্ডলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status