|
রাঙামাটিতে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মঈন উদ্দীন , রাঙামাটি
|
![]() রাঙামাটিতে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত আজ রবিবার (২৮ জুন) বিকাল ৩টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিআইবি'র প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল একরামুল রাহাত পিএসসি। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহবান জানান। প্রশিক্ষণে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক সমিতির সভাপতি নন্দন দেবনাথ সহ পিআইবির অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এর আগে, গত শুক্রবার তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শুরু হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
