|
দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর রোববার (২৮ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে। রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে ওই দুর্ঘটনা ঘটে।নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানী। পরে ভ্যানযোগে ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে শিশু স্বর্ণা মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার নানী সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণাকে মৃত ঘোষনা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দীন বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
