|
গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ,আহত ৮
নতুন সময় প্রতিনিধি
|
|
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ,আহত ৮ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট পাটকেল ও ঢিল ছোড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ, পথচারী ও গ্রেফতার মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে। এই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
