ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাউখালী থানার অভিযানে ৯৯ লিটার চোলাই মদসহ ০১ মাদক কারবারি গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটির
প্রকাশ: Sunday, 14 June, 2026, 11:13 AM

কাউখালী থানার অভিযানে ৯৯ লিটার চোলাই মদসহ ০১ মাদক কারবারি গ্রেফতার

কাউখালী থানার অভিযানে ৯৯ লিটার চোলাই মদসহ ০১ মাদক কারবারি গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় কাউখালী থানা পুলিশ সফল অভিযান পরিচালনা করে ৯৯ ( নিরানব্বই ) লিটার দেশীয় চোলাই মদসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর আনুমানিক ১:৪০ ঘটিকায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী মহোদয়ের নেতৃত্বে এসআই ( নিঃ ) মোঃ জিন্নাত খান রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টে চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে কাউখালী থানাধীন ০১নং বেতবুনিয়া ইউনিয়নের রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ জাবেদ ( ২৩ ) নামীয় এক ব্যক্তির দখল হতে ৯৯ লিটার চোলাই মদ এবং ০১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ঘটনায় কাউখালী থানার মামলা নং - ০৪, তারিখ ১৩/০৬/২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status