ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Thursday, 11 June, 2026, 7:15 PM

দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত

দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত

ঐতিহাসিক টঙ্ক আন্দোলন, হাজং বিদ্রোহ ও জমিদারী প্রথা উচ্ছেদ আন্দোলনের কিংবদন্তী নেত্রী, কুমুদিনী হাজং এর ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে সংস্কৃতি মন্ত্রনালয়ের অর্থায়নে এবং  বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল এর সভাপতিত্বে এবং নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় কিংবদন্তী নেত্রীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, আদিবাসী নেতা পাস্টার বারেন্দ্র দ্রং, লেখক ও গবেষক হরিদাস হাজং, কবি লোকান্ত শাওন, কবি সজিম সাইন, গাও মোড়ল বিশ্বজিৎ হাজং রুপক, অনিতা হাজং সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ।  

আলোচনা শেষে, আমন্ত্রীত অতিথিগণ সংস্কৃতি মন্ত্রনালয় থেকে পাঠানো বিশেষ সম্মাননা তুলে দেন মহিয়ষী নেত্রী, কুমুদিনী হাজংয়ের পরিবারের সদস্যদের হাতে।

বক্তারা বলেন, হাজং সম্প্রদায়ের কষ্টার্জিত ফসল কেড়ে নেওয়ার জন্য জমিদাররা টংক প্রথা নামে ফাঁদ পেতেছিল। এতে হাজংরা ক্রমেই জমি বাড়ি হারিয়ে নিঃস্ব হতে থাকে। এ সময় সুসং দুর্গাপুরের জমিদারদের ভাগ্নে কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংহ-এর নেতৃত্বে ১৯৩৭ খ্রিস্টাব্দ থেকে টংক প্রথা উচ্ছেদ, টংক জমির খাজনা স্বত্ব, জোত স্বত্ব, নিরিখ মতো টংক জমির খাজনা ধার্য, বকেয়া টংক মওকুফ, জমিদারী প্রথা উচ্ছেদ ইত্যাদি দাবি নিয়ে টংক আন্দোলন শুরু হয়।

কুমুদিনী হাজং এর বাড়ির জনৈকা মহিলা পাশের বাড়িসহ অন্যান্য বাড়িতে দৌঁড়ে গিয়ে কুমুদিনী হাজংকে ধরে নিয়ে যাওয়ার সংবাদ পৌঁছায়। এ সংবাদ হাজং অধ্যুষিত গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে শতাধিক হাজং নারী পুরুষ সশস্ত্র হয়ে ইস্টার্ন ফ্রন্টিয়ার বাহিনীর পথরোধ করে দাঁড়ায় ও কুমুদিনী হাজংকে ছেড়ে দিতে বলে। 

ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বাহিনীর সেনারা হাজং গ্রামবাসীর কথা কর্ণপাত না করে বিরিশিরির দিকে যেতে থাকে। গ্রামবাসীর মধ্য থেকে মধ্যবয়স্কা রাশিমনি নাম্নী এক হাজং মহিলার নেতৃত্বে দিস্তামনি হাজং, বাসন্তি হাজংসহ ১২ জনের এক মহিলা সশস্ত্র দল কুমুদিনী হাজংকে ছাড়িয়ে নিতে গেলে সশস্ত্র সেনারা নৃশংসভাবে তাঁদের ওপর গুলি চালায়। 

এতে রাশিমনি হাজং গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ নৃশংস হত্যাকান্ড দেখে পেছনের পুরুষ দলের নেতা সুরেন্দ্র হাজং রাশিমনিকে ধরতে গেলে তাঁকেও নির্দয়ভাবে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় অন্যান্য হাজং নারী পুরুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সশস্ত্র সেনাদের উপর বল্লদম ও রামদা দিয়ে হামলা চালায়। তাঁদের হামলায় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বাহিনীর দু'সেনা ঘটনাস্থলেই নিহত হয়। বাকি সেনারা দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করে। এই মহান নেত্রীর আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status