ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
রোভার ইউনিটের উদ্যোগে
লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস ও যাদুঘরে পরিচ্ছন্নতা অভিযান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 July, 2026, 9:54 PM

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস ও যাদুঘরে পরিচ্ছন্নতা অভিযান

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস ও যাদুঘরে পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৬ জুলাই দপুরে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস এবং ঐতিহাসিক নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়ি যাদুঘর প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনের সদস্যরা স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের বিখ্যাত বাণী—“গরিব হলেও চেষ্টা করলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সম্ভব, এর জন্য কোনো খরচ লাগে না”—উপজীব্য করে স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার সদস্যরা পলিথিন ব্যাগ, মাস্ক ও গ্লাভস পরিধান করে কলেজ ক্যাম্পাস এবং নবাব ফয়জুন্নেছা জমিদার বড়ী  জদুঘরের আশপাশের ময়লা-আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করেন। এ সময় পরিবেশ সুরক্ষায় ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় সচেতনতা সৃষ্টির বার্তা প্রচার করা হয়।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো: মুনির আহাম্মদ,  স্কাউট ইউনিট লিডার শরীফুল ইসলাম,  শিক্ষক পরিষদের সম্পাদক  মোহাম্মদ ফখরুল লতিফ, মো: মুসলিম সরদার সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান,  নুরুল আলম মাসুদ প্রভাষক আইসিটি, মো: আবু নাইম প্রভাষক ইসলাম শিক্ষা বিভাগ এবং রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা জানান, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা ও নবাব ফয়জুন্নেছা জাদুঘরের ঐতিহ্য রক্ষায় রোভার স্কাউটদের এই সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status