ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হাসান হত্যার ঘটনায় মামলা
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 5:43 PM

পাইকগাছায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হাসান হত্যার ঘটনায় মামলা

পাইকগাছায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হাসান হত্যার ঘটনায় মামলা

খুলনার পাইকগাছায় মধ্যযুগীয় বর্বরতায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হাসান সরদার (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে থানা পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

মামলার এজহারব ও স্থানীয় সূত্রে জানা গেছে , রোববার বিকেলে চাঁদখালী গরুর হাটের পাশে নিহতের স্ত্রীর সামনে কালিদাসপুর গ্রামের খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রস্রাব করা নিয়ে কথা-কাটাকাটি হয় হাসানের। এসময় কুদ্দুস তার ঘনিষ্ঠজনদের মোবাইলে ডেকে নিয়ে আসে। 

কোন কিছু বুঝে উঠার আগেই হাসানকে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। নিহত হাসানের মাথার পিছনে মগজ বের হয়ে যায়, কপাল চোয়ালে পেরেক ফুটিয়ে দেয়,হাত-প ভেঙ্গে দেয়। সিগারেটের আগুনে পুড়িয়ে দেয় শরীরের বিভিন্ন অঙ্গ। অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কুদ্দুস সহ তার সঙ্গীরা হাসানকে নসিমনে উঠিয়ে দড়ি দিয়ে বেঁধে গরুর মত টেন হেছড়ে পাইকগাছা হাসাপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। 

এদিকে বিষয়টিকে গণপিটনীতে হাসান নিহত হয়েছে এটা প্রতিষ্ঠিত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে একটি মহল। এছাড়া শোকাহত পরিবারটিকে হয়রানী ও মামলাটি ভিন্নখাতে নিতে দুষ্ট চক্রটি নিজেদের একটি ঘরে আগুন দিয়ে নিহতের পরিবারকে দোষারোপ করছে বলে স্থানীয় সিরাজুল ইসলাম সহ অনেকেই জানান। মামলার আসামী নাজমুল হুদা মিন্টু বলেন,হাসান মাদকাসক্ত বলে জনগণ তাকে হত্যা করেছে। 

এ ঘটনায় মঙ্গলবার রাতে পাইকগাছা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ -১০ জনের নামে হত্যা মামলা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। মামলাটি নং-০৯/২০২৬। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন, পুলিশ বিষয়টি অতি গুরুত্বসহকাটে নিয়েছেন। আইনগতভাবে সঠিক কাজ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status