ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ী'র মৃত্যু
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 9:42 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 June, 2026, 10:02 PM

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ী'র মৃত্যু

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ী'র মৃত্যু

নওগাঁর পত্নীতলায়  সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহত রমজান আলী পত্নীতলা উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন আমিন  ও ধান ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয়  ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকালে ধান  বিক্রয় করার জন্য বাজারে গিয়েছিলেন  রমজান আলী, কাজ শেষ করে অটোচার্জার যোগে বাড়ি ফিরছিলেন তিনি নজিপুর- সাপাহার মহাসড়কের পেজাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে পড়ে গুরুতর আগত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন। 




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status