ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
শফিক ইসলাম , মহালছড়ি
প্রকাশ: Monday, 1 June, 2026, 7:08 PM

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি

খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের বিভিন্ন আলামতসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর তিন সদস্যকে আটক করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিকে আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) দিবাগত রাত প্রায় ২টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের আওতাধীন পংঙ্খিমুড়া এলাকার মনো মহাজন পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহালছড়ির বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিলেন।

 অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চায়না পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবির আল আসিফ বলেন, “দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কিছু সন্ত্রাসী মহালছড়ির ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অঙ্কের চাঁদাবাজি চালিয়ে আসছিল। আমরা একাধিকবার তাদের গ্রেপ্তারের চেষ্টা করেও সফল হতে পারিনি। 

অবশেষে গত রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া আলামতগুলো তাদের চাঁদাবাজি কার্যক্রমের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে অভিযানের খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে চাঁদার চাপ ও নিরাপত্তাহীনতায় তারা ব্যবসা পরিচালনা করছিলেন। 

অভিযুক্তদের আটকের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর এই অভিযান মহালছড়ি অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status