ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে রেলগেট এলাকার অস্ত্র মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 1 June, 2026, 11:22 AM

যশোরে রেলগেট এলাকার অস্ত্র মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার

যশোরে রেলগেট এলাকার অস্ত্র মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) একটি অস্ত্র মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কামরুল যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার আঃ আজিজের ছেলে। পুলিশের দাবি, তিনি যশোর ও আশপাশ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের মূল হোতা।

তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ মোট ২০টি মামলা রয়েছে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি অস্ত্র মামলার তদন্তভার গ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোঃ সালাউদ্দিন খান। তদন্ত চলাকালীন গত ৮ এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামের দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ওই দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে জবানবন্দী দেন। জবানবন্দীতে তারা উল্লেখ করেন, ওই মামলায় জব্দকৃত একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি কেনাবেচার সঙ্গে খোঁড়া কামরুল সরাসরি জড়িত।

স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সূত্র ধরে যশোর  জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল যশোর কোতয়ালী মডেল থানাধীন মিশনপাড়া এলাকার 'বিটিএস শখের কুঠির' ভবনের নিচ তলায় অভিযান চালায়। সেখান থেকেই পলাতক আসামি কামরুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, খোঁড়া কামরুল যশোর শহর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অস্ত্রের জোগান দিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে থাকা ২০টি মামলার মধ্যে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা, ১টি মাদক মামলা এবং চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধের ৭টি মামলা রয়েছে।এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status