ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুরে শিক্ষা খাতে আলো ছড়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন খান
মোঃ আরিফুল ইসলাম,চাঁদপুর
প্রকাশ: Sunday, 24 May, 2026, 8:25 PM

চাঁদপুরে শিক্ষা খাতে আলো ছড়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন খান

চাঁদপুরে শিক্ষা খাতে আলো ছড়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন খান

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের কৃতি সন্তান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন খান শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষিত ও আদর্শ নাগরিক গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন। গরিব ও অসহায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বহনের মাধ্যমে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ইতোমধ্যে তিনি চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার ২৪ মে বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গভর্নিং বডির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। একই সভায় মাদ্রাসার উন্নয়ন ও নিরীক্ষা কমিটিও গঠন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক বিনয়ী হয়, তারা সমাজের আলোকবর্তিকা। রাজনীতি করার অধিকার সকলের থাকলেও আমি চাই মাদ্রাসার শিক্ষার্থীরা যেন রাজনীতির সঙ্গে জড়িত না হয়।”

চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, সদস্য সোলাইমান পাটোয়ারী বাপ্পি, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও মাদ্রাসার গভর্নিং বডির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status