ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর, আদালতে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 May, 2026, 8:21 PM

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর, আদালতে মামলা

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর, আদালতে মামলা

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা, ভাঙচুর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২৪মে) সকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ মামলাটি দায়ের করেন টঙ্গীর সাতাইশ এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল–এর সহকারী পরিচালক।

মামলার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আইনজীবী জানান, গত ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজন ও বহিরাগতরা হাসপাতালের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।

তিনি আরও জানান, হামলা ও ভাঙচুরে হাসপাতালটির প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় হাসপাতালের অন্তত ১০ জন আহত হন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয়েছে।

এ বিষয়ে আদালত টঙ্গী পশ্চিম থানাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status