ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মূল সম্ভব নয় : এমপি রেজাউল ইসলাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 May, 2026, 11:01 AM

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মূল সম্ভব নয় : এমপি রেজাউল ইসলাম

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মূল সম্ভব নয় : এমপি রেজাউল ইসলাম

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম বলেছেন, মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের ভয়াবহ ছোবল থেকে কেউ নিরাপদ থাকতে পারবে না। মাদকই অধিকাংশ অপরাধের মূল কারণ। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে।

শনিবার বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

এমপি রেজাউল ইসলাম বলেন, প্রশাসন ও পুলিশকে সহযোগিতা না করলে চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি রাণীনগরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার এবং পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন।

সভায় সম্প্রতি বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং ভূমি মেলার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status