|
নরসিংদীতে কুরবানির গরুর চাহিদা মিটবে, প্রস্তুত ৮৫ হাজারের বেশি গরু
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
|
![]() নরসিংদীতে কুরবানির গরুর চাহিদা মিটবে, প্রস্তুত ৮৫ হাজারের বেশি গরু নরসিংদী সদর, পলাশ, , শিবপুর, মনোহরদী, বেলাবো ও রায়পুরা— এই ৬টি উপজেলা ও মাধবদীসহ ৭টি থানা ও ৭১টি ইউনিয়ন নিয়ে গঠিত ২৫ লক্ষের ও বেশি লোকের বসবাস নরসিংদী জেলায় কুরবানিকে ঘিরে খামারি ও খামারিরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। খামারিদের বাহিরে ও সাধারণ কৃষকের দেশী গরু ও মহিষ, ভেড়া,ছাগল ও রয়েছে। নরসিংদী জেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাব অনুযায়ী, চাহিদার তুলনায় প্রায় ৭ হাজার ২৬০টি গরু উদ্বৃত্ত রয়েছে। ফলে জেলার বাইরে থেকেও গরু আনার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার খামারিরা ৬৫০ থেকে ১১০০টাকা কেজি দরে গরু বিক্রি করছেন। গরুর আকার, ওজন ও জাত অনুযায়ী দামের এই তারতম্য দেখা যাচ্ছে। বড় আকারের শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরুর চাহিদা বেশি। পাশাপাশি দেশি গরুর চাহিদা আছে। একাধিক খামারি জানান, খাবারের দাম ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি। তবে ক্রেতারা দরদাম করে পছন্দের পশু কিনতে পারবেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, কুরবানির পশু যাতে সুস্থ ও রোগমুক্ত থাকে সেজন্য খামারগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। জেলার বিভিন্ন হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। ভেজাল ও রাসায়নিক মুক্ত পশু নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হবে। প্রাণিসম্পদ দপ্তর ক্রেতাদের পরামর্শ দিয়েছে, হাট থেকে কেনার সময় পশুর চোখ, নাক ও পায়ুপথ স্বাভাবিক আছে কিনা দেখে নিতে। অসুস্থ বা নিস্তেজ পশু না কেনার অনুরোধও জানানো হয়েছে। নরসিংদীতে কুরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
