|
সরিষাবাড়ীতে র্যাবের জালে মাদক সম্রাট, উদ্ধার ৬৯ কেজি গাঁজা
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে র্যাবের জালে মাদক সম্রাট, উদ্ধার ৬৯ কেজি গাঁজা র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আল-আমিনের হেফাজত থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আল-আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
