ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা মদ পানে মাতাল হয়ে সংঘর্ষ, জ্বলন্ত লাকড়ির আঘাতে যুবক গুরুতর আহত
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Friday, 22 May, 2026, 8:03 PM

বাংলা মদ পানে মাতাল হয়ে সংঘর্ষ, জ্বলন্ত লাকড়ির আঘাতে যুবক গুরুতর আহত

বাংলা মদ পানে মাতাল হয়ে সংঘর্ষ, জ্বলন্ত লাকড়ির আঘাতে যুবক গুরুতর আহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলা মদ পানে মাতাল হয়ে দুই যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনায় জ্বলন্ত কাঠের লাকড়ির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট সুইপার কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর গ্রামের রফিক নাপিতের ছেলে রবিন (২৭) এবং কুলপাল কলোনীর নেপাল হোসেনের ছেলে ফিরোজ মিয়া সুইপার কলোনীতে এসে বাংলা মদ পান করেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে রবিন চুলায় থাকা জ্বলন্ত কাঠের লাকড়ি দিয়ে ফিরোজ মিয়ার চোখ ও মুখে আঘাত করেন। এতে ফিরোজ মিয়া গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত ফিরোজ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগন্নাথগঞ্জ জনসেবা হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত রবিনকে এলাকাবাসী আটক করে রাখলেও পরবর্তীতে কতিপয় ব্যক্তি এসে তাকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এবং ৪ নং আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে কিছু ব্যক্তি এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করা হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status