ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারি ও অনলাইন জুয়ারিসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার
চাই সুই উ মারমা,রাঙ্গামাটি
প্রকাশ: Friday, 22 May, 2026, 8:00 PM

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারি ও অনলাইন জুয়ারিসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারি ও অনলাইন জুয়ারিসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও অনলাইন জুয়ারির সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় আনুমানিক রাত ১১ টায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নিজাম উদ্দিন (২৭), রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা এবং মোঃ ফোরকান (২৮), তবলছড়ি নিচের বাজার এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও তারা অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ধারায় এবং সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০/০৭ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে আরও গ্রেফতার করা হয় সুজন আহম্মেদ (৩৮) নামে এক পলাতক মাদক মামলার আসামিকে। তিনি কাঠাঁলতলী লেকার্স রোড এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, কোতয়ালী থানার মামলা নং-১০, তারিখ ১৪ মে ২০২৬ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status