ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোর ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা বাঁশবাগান থেকে লাশ উদ্ধার
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর
প্রকাশ: Friday, 22 May, 2026, 7:33 PM

যশোর ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা বাঁশবাগান থেকে লাশ উদ্ধার

যশোর ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা বাঁশবাগান থেকে লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত আবু হুরাইরা মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।

তিনি পেশায় সাবেক ইজিবাইক চালক ও বর্তমানে বেকার ছিলেন বলে জানা গেছে। মিমের ২১ দিন বয়সী এক শিশুসহ দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়ন ঝিল সংলগ্ন একটি বাঁশবাগানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 

পরে তারা থানায় খবর দিলে পুলিশ সকালের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।নিহতের পরিবারের ধারণা, মিমকে অন্য কোনো স্থানে মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে অপরাধ ঢাকতে খুনিরা লাশটি এখানে এনে ফেলে রেখে যায়।নিহতের মামাতো ভাই মারুফ প্রথম আলোকে বলেন,মিমদের কারো সাথে কোনো শত্রুতা ছিল না। 

কেন বা কারা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করল, আমরা কিছুই বুঝতে পারছি না। ভোরে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওর লাশ দেখতে পাই। যশোর ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আটকে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status