ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হালদা খাল খননে প্রাণ ফিরছে মানিকছড়িতে, উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 6:47 PM

হালদা খাল খননে প্রাণ ফিরছে মানিকছড়িতে, উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া

হালদা খাল খননে প্রাণ ফিরছে মানিকছড়িতে, উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া

“করবো কাজ, গড়বো দেশ — সবার বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা বাজার সংলগ্ন এলাকায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় হালদা খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য ও সভাপতি, জেলা বিএনপি খাগড়াছড়ি।
 
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ইজিপিপি প্রকল্প শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে না, বরং স্থানীয় অবকাঠামো ও পরিবেশ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
তিনি আরও বলেন, হালদা খাল খননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।
 
এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় কৃষিকাজসহ দৈনন্দিন চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status