|
মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ পালিত
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ পালিত মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ আয়োজন করছে মাল্টিপ্লান সেন্টার
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
