ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাম: আরো ১১ শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 6:29 PM

হাম: আরো ১১ শিশুর মৃত্যু

হাম: আরো ১১ শিশুর মৃত্যু

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে।

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের লক্ষণ নিয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে ২ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। বাকি ৯ জনের মধ্যেও হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫৮ জন ঢাকায় মারা গেছেন; আর ৭৮ জন রাজশাহী বিভাগের।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া ২ জন বরিশাল বিভাগের। উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩ জন করে মারা গেছে সিলেট ও ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জন হাম আক্রান্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৬৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ৯ জন ভর্তি হয়েছেন রংপুরে।

এ নিয়ে দেশে ৭ হাজার ৯২৯ জনের শরীরে হামের সংক্রমণের বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। আর হামের লক্ষণ নিয়ে মোট ৫৬ হাজার ৫৮৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status