ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজী নগরে প্রাকৃতিকভাবেই নদী ভাঙন হয়েছে: দাবি মনির হোসেন জুয়েলের
মোঃ আরিফুল ইসলাম,চাঁদপুর
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 1:02 PM

গাজী নগরে প্রাকৃতিকভাবেই নদী ভাঙন হয়েছে: দাবি মনির হোসেন জুয়েলের

গাজী নগরে প্রাকৃতিকভাবেই নদী ভাঙন হয়েছে: দাবি মনির হোসেন জুয়েলের

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ মনির হোসেন জুয়েল দাবি করেছেন, চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজী নগর এলাকায় নদী ভাঙনের ঘটনাটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণে ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও মামলা দায়ের করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার ১৯ মে সকালে হাইমচরআয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির হোসেন জুয়েল বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অতীতেও তিনি একাধিক মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। গত ৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজী নগর নদীর পাড়ের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “এই নদীভাঙনের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বরং যেখানে ভাঙন হয়েছে, তার আশপাশে আমাদের নিজস্ব সম্পত্তি ও স্থাপনাও রয়েছে।” তিনি আরও জানান, একজন স্থানীয় বাসিন্দা হিসেবে তিনি কখনোই চান না এলাকার মানুষের বসতভিটা বা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাক। বরং সবসময় নদীভাঙন প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে মনির হোসেন জুয়েল প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। যদি কেউ প্রকৃতপক্ষে বাঁধ কাটার বা ভাঙনের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এছাড়া রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও হয়রানির অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, “আমি ন্যায়বিচারে বিশ্বাস করি এবং সত্য উদঘাটনের মাধ্যমে সম্মান ও অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করছি।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status