|
কুষ্টিয়ায় কেজিতে লাইভ ওয়েটে গরু বিক্রি, মিলছে ঈদের আগ পর্যন্ত ফ্রি রাখার সুবিধা
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুষ্টিয়ায় কেজিতে লাইভ ওয়েটে গরু বিক্রি, মিলছে ঈদের আগ পর্যন্ত ফ্রি রাখার সুবিধা খামার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে খামারটিতে ১০০টি গরুর মধ্যে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। এরই মধ্যে অবিক্রিত রয়েছে ১৩ থেকে ১৪টি। তাদের আশা, বাকি গরুগুলো খুব দ্রুত বিক্রয় হয়ে যাবে। এমনকি নিরাপত্তার বিষয়টিও দেখভাল করছে বলেও জানায় তারা। অন্যদিকে, ক্রেতারা জানান, খামার থেকে গরু ক্রয় করার পাশাপাশি ঈদের আগ পর্যন্ত এখানে রাখার সুবিধা থাকায় তারা উপকৃত হচ্ছেন। এছাড়া গরুর হাটের তুলনায় এটি বেশি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হওয়ায় বাড়তি সুবিধাও মিলছে। প্রসঙ্গত, কুষ্টিয়াতে প্রায় ১৮ থেকে ১৯ হাজার প্রান্তিক পর্যায়সহ ছোট-বড় খামারি রয়েছে। জেলার বিভিন্ন পশুর হাটগুলোতে পশু নিয়ে গিয়ে বিক্রি করছেন। আবার অনেকেই খামার থেকেই বিক্রিও করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
