ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাঙা সেতু নিয়ে ‘নতুন সময়’-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, সংস্কারে উদ্যোগ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 11:41 AM

ভাঙা সেতু নিয়ে ‘নতুন সময়’-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, সংস্কারে উদ্যোগ

ভাঙা সেতু নিয়ে ‘নতুন সময়’-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, সংস্কারে উদ্যোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ ভাঙা সেতু নিয়ে জাতীয় দৈনিক নতুন সময়-এ সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। দীর্ঘ ৬ বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করা উপজেলার প্রায় ২০ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি নতুন সময়-এ “ভাঙা সেতুতে ৬ বছরের দুর্ভোগে সরিষাবাড়ীর ২০ গ্রামের মানুষ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নজরে আসে।

এরপর ১৪১ সরিষাবাড়ী উপজেলার জনপ্রতিনিধি জনাব ফরিদুল কবির তালুকদার (শামিম) সাহেব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এলজিইডির কাছে সেতুটি পুনর্নির্মাণের জন্য আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিয়েছেন এবং বিষয়টির গুরুত্ব তুলে ধরে বিশেষ বরাদ্দের উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি সেতুটি দ্রুত নির্মাণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার বিষয়টি জনগণকে অবহিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই তৎপরতায় তারা আশাবাদী হয়ে উঠেছেন। তাদের প্রত্যাশা, বহুদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যেই নতুন সেতুর নির্মাণকাজ শুরু হবে।

এলাকাবাসী বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফলেই দীর্ঘদিনের সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। এজন্য তারা নতুন সময়-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সেতুটি ভেঙে পড়ার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে বিকল্প ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। এখন প্রশাসনের দ্রুত উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status