ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রানার পর মিরাজের আঘাত, চাপে পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 12:00 PM

রানার পর মিরাজের আঘাত, চাপে পাকিস্তান

রানার পর মিরাজের আঘাত, চাপে পাকিস্তান

৪৩৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টেস্টের চতুর্থ দিনে শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। একের পর এক আঘাতে দুই ওপেনারকে ফিরিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ।

ইনিংসের ১১তম ওভারে নাহিদ রানার গতিময় বলে গালিতে অসাধারণ ক্যাচ নিয়ে পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ওভারের দ্বিতীয় বলে ব্যাটের কানায় লেগে বল দ্রুত গতিতে গালির দিকে গেলে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন মিরাজ। ৬ রান করে সাজঘরে ফেরেন ফজল।

এরপর মিরাজের ঘূর্ণিতে ফেরেন পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইস। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ২১ রান করেন এই ব্যাটসম্যান। আউটের পর পাকিস্তান রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন।

আজানের বিদায়ের পর ক্রিজে নামেন বাবর আজম। অন্য প্রান্তে ১১ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান মাসুদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status