ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের দল ঘোষণার আগে রেগে আগুন নেইমার, ঘটনা কী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 May, 2026, 11:05 AM

বিশ্বকাপের দল ঘোষণার আগে রেগে আগুন নেইমার, ঘটনা কী

বিশ্বকাপের দল ঘোষণার আগে রেগে আগুন নেইমার, ঘটনা কী

বিশ্বকাপে স্কোয়াডে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ হিসেবে করিতোবার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। আর সেই ম্যাচে বিতর্কে জড়িয়েছেন তিনি। ৬৪ মিনিটে ‘ভুল’ করে বদলি করা হয় এই সান্তোস তারকাকে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান ব্রাজিল তারকা।

নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন রবিনহো জুনিয়র। যদিও সান্তোস তাকে নামাতে চেয়েছিল গঞ্জালো এস্কোবারের জায়গায়। চতুর্থ ম্যাচ অফিসিয়াল বদলি বোর্ডে ‘ভুল’ করে নেইমারের ১০ নম্বর জার্সি দেখিয়ে ফেলেন।

বদলির সময় নেইমার মাঠের বাইরে চোটের চিকিৎসা নিচ্ছিলেন। তিনি মাঠে ফিরতে চাইলে তাকে জানানো হয় যে তিনি এরইমধ্যে বদলি হয়ে গেছেন, তাই আর খেলতে পারবেন না। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান ব্রাজিল তারকা। 

রেগে আগুন নেইমার বদলির বার্তা-সংবলিত কাগজটি ক্যামেরার সামনে তুলে ধরে বোঝান যে সান্তোস তাকে বদলি করতে চায়নি। ম্যাচ অফিসিয়ালের সঙ্গে নেইমারের তর্ক গড়ায় সাইডলাইনে, যেখানে সান্তোস কোচ কুকাও জড়িয়ে পড়েন। তর্কের কারণে নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়। 

পরে কর্মকর্তারা ব্যাখ্যা দেন যে সান্তোসের সহকারী কোচ অফিসিয়াল বদলির কাগজ চূড়ান্ত হওয়ার আগেই মৌখিকভাবে চতুর্থ কর্মকর্তাকে নেইমারকে বদলির নির্দেশ দিয়েছিলেন। যদিও কাগজে পরে এস্কোবারের নাম লেখা হয়।

ম্যাচটিতে সান্তোস ৩-০ গোলে হেরে যায়। যা বড় ক্ষত হয়ে দেখা দিয়েছে তাদের জন্য। এই হারের ফলে সান্তোস রেলিগেশন জোনের একদম কাছে চলে এসেছে। ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনের একধাপ ওপরে তারা। জিতে করিতোবা উঠেছে টেবিলের ৭ নম্বরে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status